কবিতা- দম্ভের আফসোস -(১২)
দম্ভের আফসোস
মোঃ রাকিব মোড়ল
দম্ভ তোমার যাতই থাকুক -
ফিরতে তোমাকে হবেই।
তোমার ফেরার তারিখ তো ভাই ঠিক হয়েছে কবেই।
অন্যের হক মারিয়া তুমি গড়িয়াছো তাজমহল-
হাশরের দিন এই ভার তোমায় করতেই হবে বহন।
চাইবে তুমি ফিরতে সেদিন বিলাতে সবকিছু,
তবে মৃত্যু আসিয়া গেলে যে আর ফেরা যায়না পিছু।
যাহা তোমার ছিল এথাই, সবই পড়ে রবে-
সময়ের ব্যবধানে সেদিন শুধু তুমিই হারিয়ে যাবে।
যাদের জন্য দুনিয়া গড়তে তুমি স্রষ্টাকে রাখনি বুকে,
তাদের মধ্যে অনেকেই সেদিন ভয়ে তোমার নাম নেবে না মুখে।
যে দম্ভ নিয়ে তুমি মাটির উপর করিয়াছো বিচরণ।
সেদিন ওই মাটিই তোমায় ফিরিয়ে দেবে তোমার অনুরূপ আচরণ।
দম্ভ তোমার যতই থাকুক ফিরতে তোমাকে হবেই-
সব দম্ভ তোমার বিলীন হবে কেবল আমার রবে'ই(আল্লাহ তে)।

